মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার বামনা উপজেলার ঢুষখালী গ্রামে ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদে জড়িয়ে শাহ আলম ফকির (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট সকালে এ দুর্ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যা ৬টার দিকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢুষখালী গ্রামের মো. খালেক দফাদার ইঁদুরের হাত থেকে ধানক্ষেত রক্ষা করতে অবৈধভাবে বিদ্যুতের লাইন টেনে ফাঁদ তৈরি করেন। সকালে কৃষিকাজে গিয়ে ওই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান শাহ আলম ফকির।
সংবাদ পেয়ে বামনা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বামনা থানা সূত্র জানা যায়, নিহতের লাশ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com