গাজীপুর প্রতিনিধি |
গাজীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে.
২১ আগস্ট শুক্রবার, গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালাহউদ্দিন আইয়ুবী।
এছাড়া বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আগত কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ইন্জিনিয়ার ইসমাইল পাঠান ও সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি বায়েজিদ মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com