এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠিতে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ঝালকাঠির ডিডিএলজি জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম।
কর্মশালায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন ঝালকাঠির জিপি অ্যাডভোকেট সৈয়দ হোসেন, পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসম মাহামুদুর রহমান পারভেজ, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, এডাবের চেয়ারম্যান মো. শাহ আলম খলিফাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এতে বিভিন্ন পেশার প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, ভূমি জোনিং হচ্ছে সরকার কর্তৃক পরিকল্পিত একটি ব্যবস্থা। এর মাধ্যমে দেশের ভূমিকে তার ব্যবহারযোগ্যতা, পরিবেশগত প্রভাব ও উন্নয়ন কৌশলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে চিহ্নিত করা হয়। মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে ভূমির সুষ্ঠু ব্যবহার, পরিকল্পিত উন্নয়ন এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা সম্ভব হবে। এ সময় ভূমি জোনিংয়ের প্রয়োজনীয়তা, এর উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ভূমির শ্রেণিবিন্যাস ও ভবিষ্যৎ পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এইচ এম আব্দুল কুদ্দুস খোকন।
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭২৫২৮৬৫৩৪
তারিখ: ২২আগস্ট ২০২৬ ইং
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com