মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া বাজারের পশ্চিম পাশে খেলার মাঠে সৃষ্ট গর্তের পানিতে ডুবে খাদিজা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার ২৩ আগস্ট বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, আমড়াগাছিয়া বাজারের পশ্চিম পাশে চাওড়া খালের ওপর সেতুর সংযোগ সড়কের জন্য ঠিকাদার মো. মিলন এলাকার একমাত্র খেলার মাঠ থেকে মাটি কেটে ব্রীজের অ্যাপ্রচের কাজ করেন। এতে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে।বেশ কয়েকজন বাচ্চাদের সাথে খাদিজা খেলতে নেমে গর্তে পরে গেলে, সাথে থাকা বাচ্চাদের চিৎকারে স্থানীয় ও স্বজন এগিয়ে এসে খাদিজাকে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডা. শিশুটিকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান এর আগেও দুইটি শিশু ওই গর্তে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করায় বড় দুর্ঘটনা থেকে এড়ানো গেছে।স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে স্বজনদের গাফলতি থাকায়, শিশুটি মারা যায়।
এ বিষয়ে ঠিকাদার মো. মিলন বলেন, "ওখানে আগে থেকেই গর্ত ছিল। আমরা উল্টো ভরাট করে দিয়েছি।"
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, "বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়রা দ্রুত গর্ত ভরাট করে মাঠটি শিশুদের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com