মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম আজাদ ওরফে (নয়া)কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যা ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।
বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)র নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার ২৩ আগস্ট রাত ১১টা ১০ মিনিটে র্যাবের সহায়তায় বরিশালের কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃত নয়া দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com