মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি |
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩তম জন্মবার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীকাইল সরকারি কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের শিক্ষা বিস্তার, সমাজসেবা ও শ্রীকাইল কলেজ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীকাইল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.বি.এম. শিহাবুদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার।
সভাপতির বক্তব্যে অধ্যাপক এ.বি.এম. শিহাবুদ্দিন আহমদ বলেন, “ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী। তিনি এই অঞ্চলে শিক্ষার প্রসারে যে উদ্যোগ নিয়েছিলেন, তার সুফল আজও আমরা দেখতে পাচ্ছি। তাঁর প্রতিষ্ঠিত শ্রীকাইল কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তাঁর অবদান স্মরণ করা এবং নতুন প্রজন্মের কাছে তাঁর কর্ম ও আদর্শ তুলে ধরা আমাদের দায়িত্ব।”
বিশেষ অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার বলেন, “ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেননি, তিনি এ অঞ্চলে শিক্ষার একটি শক্ত ভিত্তি গড়ে দিয়েছেন। তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। শ্রীকাইল সরকারি কলেজের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে শ্রীকাইল কলেজের সাবেক ম্যানেজিং কমিটির চারবারের সদস্য আলমগীর সরকার, প্রফেসর শহিদুল হক সরকার, জাহাঙ্গীর আলম, মো. কামরুল হাসান, ফয়েজ আহামেদ, মো. কামরুল হাছান, ছাকিনা আক্তার, শফিকুল ইসলাম, শাহিনুল ইসলাম পলাশ, জাকির হোসেন, আবু জাফর, সাকিনা পারভিন, সুমন মিয়া, জাহানারা ও কামাল হোসেনসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও সাবেক কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক এবং সাংবাদিক মোঃ শাফায়েত হোসেন (সুজন মুন্সী) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের শিক্ষা ও সমাজসেবামূলক অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, তাঁর উদ্যোগ ও দূরদর্শিতার ফলে প্রতিষ্ঠিত শ্রীকাইল কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি কলেজের ঐতিহ্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
পরে অতিথি ও উপস্থিত সবার অংশগ্রহণে কেক কেটে ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com