
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০৩ পিস ইয়াবাসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর, ২০২৬) আনুমানিক বিকেল ৩:০০ ঘটিকার সময় শাহ আলী থানাধীন 'জি' ব্লকের ২ নম্বর রোডের ১৮ নম্বর বাড়ির সামনে অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ নুরুল ইসলাম হৃদয় নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শাহ আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে শাহ আলী থানার বক্সনগর এলাকা থেকে ১০৩ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
এই যৌথ ও সফল মাদকবিরোধী অভিযান দুটি পরিচালনা করেন শাহ আলী থানার সাব-ইনস্পেক্টর (এসআই) ওসমান গনি এবং এসআই রুবেল উদ্দিন।
এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,আজ বিভিন্ন মামলায় মোট ১৭ জন আসামি গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাঁদের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com