বাবুল হোসেন, পঞ্চগড় |
গনমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা পঞ্চগড় সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এতে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
পঞ্চগড় জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম এবং রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুস সবুর।
প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম অপসাংবাদিকতা ও অপপ্রচার প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ভূমিকা ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
কর্মশালায় পঞ্চগড়ে ৫৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com