
সারাদেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠন শাহআলী থানা স্বেচ্ছাসেবক দল।
শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শেখ নাসির উদ্দিন বিপ্লবের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের জিমাটের সামনে এসে শেষ হয়।
এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শেখ নাসির উদ্দিন বিপ্লব বলেন, বর্তমান সময়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডসহ সারাদেশে বোমাবাজি, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির বিভিন্ন অভিযোগ জনমনে উদ্বেগ ও নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে হবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com