মুনতাসীর মামুন |
রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে পলিথিনের ব্যাগে ঝুলিয়ে রাখা হয়েছে বোমা সদৃশ দুটি বস্তু।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা সিদ্দিক মেমোরিয়াল জুনিয়র স্কুল অ্যান্ড কলেজের ফটকে এসব বস্তু রেখে যায় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনমনে ভীতি সৃষ্টি কিংবা এলাকায় বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল যুবক শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকে এসে পলিথিনের ব্যাগে করে দুটি বোমা সদৃশ বস্তু ঝুলিয়ে রেখে যায়। তবে কারা, কী উদ্দেশ্যে এবং কেন এসব বস্তু সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com