
মাগুরার মোহাম্মদপুরে সিফাত উল্লাহ (খুররম) নামে কৃষকলীগের এক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মোহাম্মদপুর উপজেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন ৷ ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক সিফাত উল্লাহ (খুররম) আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়টি সামনে এসেছে । এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে মাগুরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামাননের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com