
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা সন্ধ্যা’। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার সোনারগাঁও টুরিস্ট হোম রিসোর্টে আয়োজিত এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে এনসিপি, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পিঠা সন্ধ্যায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার, জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া। এ ছাড়া স্থানীয় এনসিপি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি নেতা শাকিল সাইফুল্লাহ।
এর আগে সোনারগাঁয়ে এনসিপির ডাকে ফ্যাসিবাদবিরোধী মশাল মিছিলেও বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের একসঙ্গে রাজপথে অংশ নিতে দেখা যায়। মশাল হাতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সোনারগাঁয়ের রাজপথ।
রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দলের নেতাকর্মীদের একই আয়োজনে অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com