মোঃ সুমন, বান্দরবান প্রতিনিধি |
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় বান্দরবান জেলা, সদর উপজেলা, ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে গ্রাউসের (GRAUS) এমপাওয়ারমেন্ট প্রকল্প।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গ্রাউসের এমপাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সুইনুপ্রু মারমা এবং সহকারী মনিটরিং অফিসার ক্যনুমং মারমা।
এছাড়াও অনুষ্ঠানে ৪নং সুয়ালক ইউনিয়নের সিসিএমের ২০ জন সদস্য ও প্রতি সদস্যের একজন করে কমিউনিটি পর্যায়ে সদস্য উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মো: জাকির হোসেন মোল্লা, নির্বাহী সম্পাদক : এনামুল হক মামুন, ৫২/৪ ছায়ানীড়, নিউ ইস্কাটন রোড, বাংলা মোটর, ঢাকা। ফোন : ০২-৪৮৩১০৭৮১, মোবাইল : ০১৬১১৬২০০০০, ই-মেইল : khaborbangladesh@gmail.com
© All rights reserved 2018-2026 khoborbangladesh.com