ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সাভারে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে মাংস ব্যবসায়ীরা

সাভার প্রতিনিধি :
সাভারে গরুর মাংস কেজি ৬৫০ টাকা বেঁধে দেয়ায় লোকসানের অজুহাতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন মাংস বিক্রেতারা।
বুধবার সকাল থেকে সাভার পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে মাংসের দোকানে গিয়ে মেলেনি গরুর মাংস। মাংস কিনতে গিয়ে দোকানে দোকানে ঘুরেও মাংশ পাননি ক্রেতারা।
দোকান কর্মচারীদের এদিন অলস সময় কাটাতে দেখা গেছে।
এর আগে মঙ্গলবার সাভার পৌরসভা এক নোটিশের মাধ্যমে গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ করে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল গনি।
তিনি জানান, বাজার দর যাচাই করে মাংস ব্যবসায়ীদের লাভ ধরেই গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ টাকা এবং খাসির মাংস এক হাজার তিন টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে মাংস বিক্রেতারা জানান, পৌরসভার বেঁধে দেয়া দরে গরুর মাংস বিক্রি করতে হলে নিশ্চিতভাবেই ক্রেতাদেরকে ঠকাতে হবে। কেজি প্রতি মাংশে ২’শ গ্রাম হাড় এবং দেড়শ গ্রাম চর্বি দিতেই হবে।
তবে পৌর এলাকার বাইরে এই দামে কিছু দোকানে মাংশ বিক্রি করা হলেও প্রতি কেজিতে বাধ্যতামূলক ভাবে দুই’শ গ্ৰাম হাড় ও দেড়’শ গ্ৰাম করে দিতে দেখা গেছে।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক মাংস বিক্রেতা জানান, আগে প্রতি কেজি চর্বি তারা সাবানের দোকানে বিক্রি করতেন ৫০ টাকা।
কর্তৃপক্ষের বেঁধে দেয়া দামে বিক্রি করতে গিয়ে এখন সেই চর্বি বিক্রি হচ্ছে কেজিপ্রতি সাড়ে ৬’শ টাকা। এভাবেই দাম সমন্বয়ের মাধ্যমে ঠকানো হচ্ছে ক্রেতাদের।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সাভারে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে মাংস ব্যবসায়ীরা

আপডেট টাইম : ০৬:৫০:১৯ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪