ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বান্দরবানে পার্বত্য জেলা পরিষদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুয়ালক সুপার স্টার যুব স্পোর্টিং ক্লাব গুজবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন- পানিসম্পদ প্রতিমন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পৌনে দুই লাখ শিশুকে দেওয়া হবে হাম-রুবেলার টিকা ফসলি জমিতে অবৈধ ভরাট: ইউরোপা রয়েল সিটির নির্মাণকাজ বন্ধের নির্দেশ মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

কুষ্টিয়ায় গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত

এস কে সুমন, কুষ্টিয়া প্রতিনিধি-

গুণী প্রধান শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে ২০২৪) বেলা ১২টায় কুষ্টিয়া শহরের ৬ নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবক-শিক্ষক কমিটির আয়োজনে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে অবসরে গেলেন। দীর্ঘ ৩১ বছরের কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে বিভিন্ন সহকর্মী, শুভাকাঙ্খিদের চোখের জলে বিদায় নিলেন গুণী এই শিক্ষক আখতার বানু।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কুষ্টিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক মো. ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিদ্যালযের সহকারী শিক্ষক আব্দুল বাতেন। গুণী শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, অভিভাবক- শিক্ষক কমিটি, রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও কুষ্টিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট আবৃত্তিকার ড. সরওয়ার মুর্শেদ, সনো হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কুষ্টিয়া নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক শামুসল ওয়াসে, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া সদর সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশ্বজিৎ সাহা সন্টু, কুষ্টিয়া রোটারি ক্লাবের সভাপতি এ্যাড. মোসাদ্দেক আলী মনি, সভাপতি (২০২৫-২৬) রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি, অভিভাবক শিক্ষক কমিটির সভাপতি এ্যাড. সাফিনাজ আক্তার বিউটি, ২ নং ওর্য়াড কাউন্সিলর খন্দকার মাজেদুৃল হক ধীমান, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. রইচউর রহমান, শিক্ষক অভিভাবক কমিটির সহ-সভাপতি সাকিলা পারভীন দোলা। শিক্ষকদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন হোসনে আরা জামান। এছাড়াও গুণী শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবক শিক্ষক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

গুণী শিক্ষকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবক-শিক্ষক কমিটির যৌথ উদ্যোগে ক্রোড়পত্র প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মোসা. আখতার বানুকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মো. ওবাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কবি ইমাম মেহেদী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?

কুষ্টিয়ায় গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪