ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান সরকারি গাছে মুকুলের থাবা,আড়াই হাজার টাকায় ৬টি কাঁঠাল গাছ বলির অভিযোগ! সিরাজদিখানে তিন লাখ সত্তর হাজার টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে নৌভ্রমণ ও সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকা অনুদান দিলেন পার্বত্যমন্ত্রী গাজীপুরে নববধূর মৃত্যু, ১ মাস পর স্বামী গ্রেপ্তার গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতের আগুনে পুড়ল ৯ দোকান বরগুনায় চাঁদাবাজি-মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চীফ হুইপের বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি গঠন নওগাঁর রাণীনগরে শিশু ধর্ষণচেষ্টার আসামির শাস্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাজীপুরে লুটকৃত অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করল সেনাবাহিনী

রেজাউল করিম,গাজীপুর-

গত ৫ আগস্টের পর গাজীপুরের বিভিন্ন থানা এলাকা থেকে লুট হওয়া বিভিন্ন মডেলের তিনটি পিস্তল, পাঁচটি শর্টগানসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করে জেলা প্রশাসকের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব অস্ত্র হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের মাধ্যমে পুলিশের কাছে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিইও লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ঈলতুৎমিশ, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশ, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ আগস্ট বিভিন্ন থানা এলাকা থেকে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নামে ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সেনা সদস্যরা। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এছাড়া অনেকে স্বেচ্ছায় অস্ত্র সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন। ধারাবাহিক অভিযানে সেনা সদস্যরা তিনটি পিস্তল, পাঁচটি শর্টগান, একটি ওয়ালথার, ছয়টি পিস্তল ম্যাগাজিন, চারটি পিস্তল বক্স, একটি এসএমজি ম্যাগাজিন, ৮৩ রাউন্ড শর্টগানের গুলি, ২০ রাউন্ড বল অ্যামো, পুলিশের রায়টসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন। জেলা প্রশাসক লুট হওয়া অস্ত্র হস্তান্তর করার আহ্বান জানিয়ে বলেন, এখন খোয়া যাওয়া অস্ত্র সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হলে কাউকে কিছু বলা হবে না। তবে যৌথ অভিযান শুরু হলে যার কাছে অস্ত্র পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান

গাজীপুরে লুটকৃত অস্ত্র উদ্ধার করে থানায় হস্তান্তর করল সেনাবাহিনী

আপডেট টাইম : ১১:১৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪