ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ গাজীপুরে জালিয়াতির মাধ্যমে সংখ্যালঘু পরিবারের জমি খারিজের অভিযোগ, মামলা বিচারাধীন সমতার ভিত্তিতে ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন গাজীপুর সিটিতে ৫৮ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৮০ শতাংশ কাজ সম্পন্ন মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! মির্জাগঞ্জে উন্নত মৎস্য চাষ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন মহম্মদপুরে ইউএনওর অপসারণ দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত

শাহ আলম, টাঙ্গাইল-
টাঙ্গাইলের ভূঞাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির একটি নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এক বর্ধিত সভায় উপজেলার তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিমুজ্জামান তালুকদার সেলুকে সভাপতি ও ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: প্রধান শিক্ষক কামরুল ইসলাম তালুকদার, মোস্তাফিজুর রহমান, সামছুল আলম, জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম, আসাদুল ইসলাম, মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার, শাহবাজ উদ্দিন মিঞা, মমতাজ মহল, সহকারী প্রধান শিক্ষক এসএম ছাত্তার, আব্দুল লতিফ, মোমিন তরফদার, সহকারী শিক্ষক মাহবুব আলম চৌধুরী, মোবারক হোসেন, রহমান চকদার, রুখসানা আক্তার এবং অফিস সহকারী আব্দুল কাদের।

নবনির্বাচিত সদস্য সচিব সন্তোষ কুমার দত্ত জানান, উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সর্বসম্মতিক্রমে এই এডহক কমিটি গঠন করা হয়েছে। তিনি সকল শিক্ষক ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সমিতির কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। এই বর্ধিত সভায় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির আওতাধীন ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বোদায় দুই স্কুলে এসএসসি পরীক্ষার্থীর পাস করল না কেউ

টাঙ্গাইলে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠিত

আপডেট টাইম : ০২:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪