ঢাকা ০২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

মাগুরাতে স্বপন ঠাকুর পুরোহিতের খামার থেকে গরু লুট, দুই মাসেও মেলেনি প্রতিকার

মো: রনি আহমেদ রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি:

একজন পুরোহিতের খামারে ঢুকে ৪৭ টি বিদেশি জাতের গাভী এবং ১২ টি বাছুরসহ মোট ৫৬ টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। পিটিয়ে আহত করেছে খামার মালিক ও তার স্ত্রীকে। করেছে এলাকা ছাড়া। প্রায় দেড় মাস প্রাণভয়ে পালিয়ে ছিলেন পুরো পরিবার। সংশ্লিষ্ট দপ্তর গুলোতে অভিযোগ দেওয়ার প্রায় দুই মাস অতিবাহিত হলেও মিলছে না কোনো প্রতিকার। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাময়িক স্থগিত  হয়ে যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ সুযোগ শতভাগ কাজে লাগায় দুর্বৃত্তরা। শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশের উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে তারা। হামলা ও লুটপাট চালায় মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুরের স্বপন ভট্টাচার্যের মালিকানাধীন শুভ ডেইরি ফার্মে। তান্ডব চলে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত। পিটিয়া আহত করা হয় খামার মালিক স্বপন ঠাকুর  ও তার স্ত্রীকে। সেদিন নিরব দর্শকের মত তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার ছিল না স্বপন ও তার পরিবারের। লুটপাট প্রতিহত করার প্রাথমিক চেষ্টা করেছিলেন প্রতিবেশীরাও। কিন্তু দেশীয় অস্ত্রে সজ্জিত বিশাল বাহিনীকে রুখে দেওয়ার মত সক্ষমতা ছিলনা তাদের। লুটপটে নেতৃত্ব দানে অভিযুক্ত সুরমান আলী মুঠোফোনে জানান, ঘটনার দিন তিনি এলাকার বাইরে ছিলেন, ফিরে এসে জানতে পেরেছেন স্বপন ঠাকুরের ফার্ম থেকে গরু লুট হয়েছে। তিনি এ লুট পাটের সাথে জড়িত নন। সামাজিকভাবে ভিন্ন দল করায় প্রতিপক্ষ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ঘটনার প্রায় দুই মাস পেরিয়ে গেছে। কিন্তু সেদিনের সেই স্মৃতি আজও দেশের প্রতিটি সচেতন নাগরিকের  হৃদয়ে  রক্তক্ষরণ করেই চলেছে। ক্ষতিগ্রস্ত খামারি স্বপন ভট্টাচার্য এবং তার স্ত্রী শীলা ভট্টাচার্য জানান, গত ৫ আগস্ট উপজেলার শত্রুজিতপুর ইউনিয়নের কালু পাড়ার হুমায়ূন, সুরমান, এবং কোরবানের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল দুর্বৃত্ত সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তাদের  ফার্ম থেকে গরু লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাদেরকে মারধর শুরু করলে তারা প্রাণভয়ে পালিয়ে যান। বিভিন্ন দপ্তরের অভিযোগ দিয়েও এখন পর্যন্ত সুরাহা পাননি তারা। গরু গুলো হারিয়ে সর্বস্বান্ত হয়ে চরম বিপাকে দিন কাটাচ্ছেন  ক্ষতিগ্রস্ত খামারি স্বপন ঠাকুর ও তার পরিবার। লুটপাট এর খবর শুনে এগিয়ে আসলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় দুর্বৃত্তরা, বলছেন স্বপন ঠাকুরের প্রতিবেশীরা, খবরটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত খামারি ও তার পরিবারকে সান্তনা দিয়েছি, বলছেন শত্রুজীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি ওসমান গনি মুসাপুরী,মধ্যযুগীয় কায়দায় ঘটানো এ নৃশংস ঘটনার সুস্থ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি লুট হওয়া গরুগুলোর উদ্ধার নিশ্চিত করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্ত খামারি, তার পরিবার এবং সচেতন এলাকাবাসী।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

মাগুরাতে স্বপন ঠাকুর পুরোহিতের খামার থেকে গরু লুট, দুই মাসেও মেলেনি প্রতিকার

আপডেট টাইম : ০৪:০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪