ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড় জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লক্ষ ৯৭ হাজার ১১৭ জন দায়িত্ব পালন করবে- স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর সিরাজদিখানে ৫ বছরের শিশুসন্তান সহ মা কে জবাই করে হত্যা, স্বামীসহ দুইজন পলাতক রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ ভোটের মাঠে টিকছেন ২২৬৭ প্রার্থী ১২৫ কোটি টাকা মূল্যের ১১৮.৬ কেজি ওজনের বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার-১  মির্জাগঞ্জে সরকারি কর্ম দিবসে যুব উন্নয়ন কার্যালয়ে ঝুলছে তালা জনতা হ্যাঁ ভোট, জুলাই সনদ ও নতুন বাংলাদেশের পক্ষে- স্থানীয় সরকার উপদেষ্টা জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ- আইজিপি

গাজীপুর প্রতিনিধি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। তিনি বলেন, “আমাদের কাজ করতে দিন, আমাদের বাধাগ্রস্ত করবেন না। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করা থেকে বিরত থাকুন।”

বৃহস্পতিবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের হেডকোয়ার্টারে বিশেষ কল্যাণ সভা ও মিডিয়া ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, “আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু কিছু সংখ্যক সদস্যের উচ্চাভিলাষ ও অন্ধ রাজনৈতিক আনুগত্যের কারণে নিরীহ পুলিশ ও সাধারণ মানুষকে জীবন দিতে হয়েছে। এটি নিছক ভুলের ফলাফল, যার দায়ভার সেই ব্যক্তি বা গোষ্ঠীকেই বহন করতে হবে যারা এই ভুল সিদ্ধান্ত নিয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে আইন না মানার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। অনেকেই পুলিশের শাসনকে অস্বীকার করে চলতে চান, যা একেবারেই ভুল ধারণা। পৃথিবীর কোথাও এমন কোনো উদাহরণ নেই যেখানে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া একটি দেশ টিকে আছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত একটি সুসভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয়।”
আইজিপি বলেন, “অপরাধ দমন ও শৃঙ্খলা রক্ষা করতে না পারলে দেশের ১৮ কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। তাই আমাদের সবার উচিত পুলিশের কাজে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়।

আইজিপি বাহারুল আলম দেশের অর্থনীতির ভিত্তি শিল্প-কারখানাকে উল্লেখ করে বলেন, “আমাদের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে শিল্প-কারখানা। এই শিল্প টিকিয়ে রেখেছেন শ্রমিক ও মালিকরা, যারা নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদের নিরবচ্ছিন্ন কাজের ফলে আন্তর্জাতিক বাজারে আমাদের আস্থা বৃদ্ধি পেয়েছে।”
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি মোঃ ছিবগাত উল্লাহ, পিপিএম। এছাড়া উপস্থিত ছিলেন-
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, একেএম জহিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় পুলিশের কল্যাণমূলক কার্যক্রম ও সদস্যদের সুবিধা-অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একই দিনে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে আইজিপি বাহারুল আলম পুলিশের সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। এসময় দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জিসিসির মাসব্যাপী ‘ভোটের গাড়ি, প্রচারণায় তোড়জোড়

পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ- আইজিপি

আপডেট টাইম : ০৫:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫