ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল উদ্বোধন হচ্ছে তিস্তার ওপর স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার থেকে কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ অবশেষে উদ্বোধনের অপেক্ষায়।
আগামীকাল বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করবেন।
সরকারি অর্থায়ন ছাড়াও সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (SFD) ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (OFID) এর সহায়তায় সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে প্রায় ৯২৫ কোটি টাকা।
দুই লেনবিশিষ্ট এই সেতুটি ১৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬০ মিটার প্রশস্ত। এতে মোট ৩১টি স্প্যান রয়েছে। এটি একটি আধুনিক প্রি-স্ট্রেসড কংক্রিট গার্ডার সেতু। সেতু চালু হলে যা যা বদলাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীর মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে। ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে।
উন্নত রোড নেটওয়ার্ক গড়ে ওঠায় শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটবে। পর্যটনের নতুন সুযোগ সৃষ্টি হবে। ভুরুঙ্গামারী স্থলবন্দরসহ কুড়িগ্রাম জেলার সঙ্গে ঢাকাসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানের দূরত্ব ৪০-৬০ কিলোমিটার পর্যন্ত কমে যাবে।
তিস্তার বুকে নির্মিত এ সেতুটি শুধু দুই তীরকে নয়, বরং সমগ্র উত্তরাঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

আগামীকাল উদ্বোধন হচ্ছে তিস্তার ওপর স্বপ্নের ‘মওলানা ভাসানী সেতু’

আপডেট টাইম : ০৬:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫