ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জমি দিয়ে নিয়োগ পেলেও স্কুল থেকে বিতাড়িত দুই বোন রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মহম্মদপুরে ফসল তোলা নিয়ে মা-ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ!

মাগুরা পৌর বিএনপির কাউন্সিল সভাপতি কিজিল, সম্পাদক সুমন, সাংগঠনিক উৎপল ও উজ্জল

মাগুরা পৌর বিএনপির বহুল প্রত্যাশিত দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ৯ অক্টোবর মাগুরা আদর্শ কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬৩৫ জন ভোটার অংশগ্রহণ করেন। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন সভাপতি
মাসুদ হাসান খান কিজিল (আনারস প্রতীক) ৩৬০ ভোট।
প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ২৭১ ভোট
বাতিল ভোট ৪টি।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুন্সী আঞ্জুম হাসান (সুমন) (চেয়ার প্রতীক) ২৭৯ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মোঃ ফরিদ হাসান খান (কাপ-পিরিচ প্রতীক) ১৭৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক নবনির্বাচিত (১)কাজী মাজহারুল হক উৎপল (ঘুড়ি প্রতীক) ১৮৭ ভোট, সাংগঠনিক সম্পাদক (২)মোঃ উজ্জ্বল হোসাইন (টিউবওয়েল প্রতীক) ১৬৮ ভোট

নির্বাচন প্রক্রিয়া ও পরিবেশ, ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়া ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও গণতান্ত্রিক। নির্বাচন পরিচালনা করেন মাগুরা আদর্শ কলেজের শিক্ষকবৃন্দ।

প্রিজাইডিং অফিসার মোঃ শাহাজাহান মৃধা বাবলু।
সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ কবিরুল বাশার।

নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, যারা প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, বলেন এই নির্বাচন প্রমাণ করেছে বিএনপি এখনো তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চায় অটল। নতুন নেতৃত্বের মাধ্যমে মাগুরা পৌর বিএনপিতে নতুন প্রাণ সঞ্চার হবে।

মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আকতার হোসেন, বলেন এই কাউন্সিলের মাধ্যমে আমরা প্রত্যাশা করি একটি কর্মীবান্ধব, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ কমিটি গড়ে উঠবে।

জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমিনুর রহমান খান পিকুল, বলেন
দীর্ঘদিন পর এমন উৎসবমুখর পরিবেশে ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই বিএনপির শক্তি ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন।

দলের মধ্যে উদ্দীপনা
দিনব্যাপী নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ, স্লোগান ও আনন্দ মিছিল পুরো আয়োজনটিকে পরিণত করে এক মহাউৎসবে। ফলাফল ঘোষণার পর নতুন নেতৃত্ব কিজিল-সুমন-উৎপল- উজ্জল নির্বাচিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও আশাবাদ।

তৃণমূল নেতারা জানান, এই কাউন্সিলের মাধ্যমে মাগুরা পৌর বিএনপি আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত হয়ে উঠবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির

মাগুরা পৌর বিএনপির কাউন্সিল সভাপতি কিজিল, সম্পাদক সুমন, সাংগঠনিক উৎপল ও উজ্জল

আপডেট টাইম : ০৭:২৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫