ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চাঁদা-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়- ডাক‌, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে- প্রশাসক শওকত হোসেন খালেদা জিয়ার বাড়ী ভাংগা ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বাফার ৫টি গুদাম নির্মাণের ৩০০ কোটি টাকার কাজ! কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজাপুরে তিন নারীকে পিটিয়ে আহত নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রীর সাথে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ’র জয়

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী,মুরাদনগর (কুমিল্লা)-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সর্বোচ্চ ভোট পান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ১৫৯টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইউছুফ সোহেল দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৮০ ভোট।

এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমেদ আব্দুল কাইয়ুম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ৮৮০ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (ডাব) পেয়েছেন ৬৮৮ ভোট, বাংলাদেশ বিপ্লবী পার্টি (হাতি) পেয়েছেন ৫৩৮ ভোট, গণঅধিকার পরিষদ (ট্রাক) পেয়েছেন ২১৭ ভোট, ইসলামী ঐক্যজোট (আপেল) পেয়েছেন ১৮০ ভোট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) পেয়েছেন ১৫০ ভোট এবং আজাদ পার্টির প্রার্থী (প্রজাপতি) পেয়েছেন ২৪৮ ভোট।
আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ২২৭ জন। মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৭৪টি এবং বাতিল ভোটের সংখ্যা ১ হাজার ৩৩টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৭০৭।

সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট পাওয়ায় কাজী শাহ মোফাজ্জল হোসাইনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।

বিজয়ের খবরে এলাকায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা

কুমিল্লা-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ’র জয়

আপডেট টাইম : ০১:১৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬