ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা

নুর ইসলাম, মহম্মদপুর (মাগুরা) |
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে মহম্মদপুরে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে আর এস কে এইচ ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গণে মহম্মদপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঠজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা ও মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন। সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমূর আলী মৃধা।
প্রধান অতিথির বক্তব্যে নিতাই রায় চৌধুরী বলেন, “আমরা চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করতে চাই। জনগণের সেবক হিসেবে কাজ করে দেশের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, নদী ও খাল খননের মাধ্যমে কৃষকের ফসল উৎপাদন বৃদ্ধি করে দেশকে আরও শক্তিশালী কৃষিভিত্তিক রাষ্ট্রে পরিণত করা হবে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সার্বিকভাবে নাগরিক সংবর্ধনাটি ছিল সুশৃঙ্খল, প্রাণবন্ত ও গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা

আপডেট টাইম : ০২:৫৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬