ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিকে নম্বর কেটে দেওয়ার হুমকি শিক্ষকের পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের চাঁদা-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়- ডাক‌, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনকে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা হবে- প্রশাসক শওকত হোসেন খালেদা জিয়ার বাড়ী ভাংগা ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বাফার ৫টি গুদাম নির্মাণের ৩০০ কোটি টাকার কাজ! কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজাপুরে তিন নারীকে পিটিয়ে আহত নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রীর সাথে জাইকার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

পঞ্চগড়-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আজাদের জয়

মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-২ আসনে মোট ১৩৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে ফরহাদ হোসেন আজাদ ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী সফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭৮৮।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে এবার মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ২৮৬টি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন এবং পঞ্চগড়-২ আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ১৪ হাজার ৩৫৬ জন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরা-২ আসনের এমপি ও সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-কে নাগরিক সংবর্ধনা

পঞ্চগড়-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আজাদের জয়

আপডেট টাইম : ০১:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬