ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

যৌতুক মামলায় মির্জাগঞ্জে বরগুনার  নির্বাচন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর গ্রেফতার 

মির্জাগঞ্জ (পটুয়াখালি) প্রতিনিধি: 
পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলায় যৌতুক মামলায় ইউসুফ মিয়া (৪১) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। মির্জাগঞ্জ উপজেলা  সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইউসুফ মোল্লা বরগুনা নির্বাচন অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন। সে মির্জাগঞ্জের  ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের ফরিদ মোল্লার পুত্র।
জানা যায়, গত ১৬ আগস্ট তার স্ত্রী বাদী হয়ে স্বামী ইউসুফ মিয়া ও ভাসুর রাজ্জাক মোল্লাকে আসামী করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক মামলা দায়ের করেন।
আদালত ইউসুফ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আসামি। অবশেষে পুলিশের অভিযানে ২২ সেপ্টেম্বর সন্ধা ৭টায় গ্রেফতার হন আসামী ইউসুফ মোল্লা।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্ত্রীর করা যৌতুক মামলার পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

প্রিন্ট
ট্যাগস

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

যৌতুক মামলায় মির্জাগঞ্জে বরগুনার  নির্বাচন অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর গ্রেফতার 

আপডেট টাইম : ০৫:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩