ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

নাদিম আহমেদ অনিক, নিজস্ব প্রতিনিধি-
নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ (৫৬) নামের নওগাঁ জেলা কারাগারে বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আব্দুর রশিদ নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা। তিনি রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী বলেন, রাণীনগর উপজেলা বিএনপির দলীয় অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২৪ সালে ২৪ আগস্ট আব্দুর রশিদের বিরুদ্ধে একটি মামলা হয়। ওই মামলায় গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন। আজ শনিবার দুপুর ২ টার দিকে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নিতে বলেন। পরে বিকেল ৩টার দিকে তাঁকে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বলেন, নওগাঁ কারাগার থেকে অসুস্থ অবস্থায় আব্দুর রশিদ নামের ওই হাজতিকে বিকেল ৩টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকের কারণে ওই রোগীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে সুনির্দিষ্টভাবে বলা যাবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

নওগাঁয় কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

আপডেট টাইম : ০৩:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬