ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ভাষানটেকে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • খবর বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৫:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৩০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
রাজধানীর ভাষানটেক, বাগানবাড়ী এলাকার সিএমএইচ এর মেইন রোড থেকে হোসেন আলীর মোড় পর্যন্ত ২০ ফিট চওড়া ও ৫৯৩ মিটার দৈর্ঘ্যরে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সিটিকর্পোরেশনের আওতায় উত্তর ভাষানটেক বাড়ী ও ফ্ল্যাাট মালিক কল্যাণ সংগঠনের সহযোগীতায় প্রধান অতিথি হয়ে ওই কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত। এসময় তিনি বলেন, ‘অল্প কয়েদিন সময় হাতে পেয়েছি তার মধ্যে প্রতিটি ওয়ার্ডের দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট, ড্রেন নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এজন্য ঢাকা-১৭ আসনবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।’ উক্ত রাস্তাটির পাশাপাশি দুই পাশ দিয়ে ৪ ফিটের পানি নিস্কাশনের ড্রেন নির্মাণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর জহির আহম্মেদ, ঢাকা মহানগর উত্তর ৪,৫ ও ১৫নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহিদা আক্তার শিলা, উত্তর ভাষানটেক বাড়ী ও ফ্ল্যাাট মালিক কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ আলী হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

ভাষানটেকে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট টাইম : ০৫:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩