ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় হ্যান্ডবল ইনডোর স্টেডিয়ামে ‘জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটসাল প্রতিযোগিতা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, একটি সুস্থ জাতি গঠনের অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা। তাই বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলাকে গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
পতিত স্বৈরাচার সরকারের সমালোচনা করে আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে সম্পূর্ণভাবে দলীয়করণ ও রাজনীতিকরণ করেছে। কিন্তু ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছি। তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন, বিএনপি ভবিষ্যতে ক্রীড়াঙ্গনকে দলীয় স্বার্থে ব্যবহার করবে না।”
তিনি বলেন, “আমরা দল-মত নির্বিশেষে একটি সুস্থ, মানবিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শিক্ষা ব্যবস্থা, বিচার বিভাগ, স্বাস্থ্যখাতসহ সব সেক্টরে সংস্কার আনা হবে। ইনশাআল্লাহ, জনগণ আমাদের নির্বাচিত করলে ক্রীড়াঙ্গনের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।”
এসময় সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বির, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু, মঈনুল হক মঈন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী, মহনগর সদস্য নূরুল হুদা ভূইয়া নূরু, ক্রীড়া সংগঠক আবু হুরাইরাসহ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

সারা দেশে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে চায় বিএনপি- আমিনুল হক

আপডেট টাইম : ০২:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫