ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬৭ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশের প্রয়াত ক্রীড়া সংগঠক ও বিএনপির প্রয়াত নেতা মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ সংসদীয় আসনের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আনিসুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, ডেমরা থানা যুবনেতা নুরুল ইসলাম মনির মুন্সি, ৬৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহসিন খানসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নবী উল্লাহ নবী বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের একজন অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের পথিকৃৎ ছিলেন। ফুটবলসহ দেশের বিভিন্ন খেলাধুলার উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। খেলোয়াড়দের প্রতি তাঁর আন্তরিকতা এবং ক্রীড়া সংগঠনে তাঁর কর্মদক্ষতা আজও ক্রীড়াঙ্গনে উদাহরণ হয়ে আছে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করব। খেলাধুলা মানুষকে শারীরিকভাবে যেমন সুস্থ রাখে, তেমনি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধও বৃদ্ধি করে।”

অনুষ্ঠানটি শেষ হয় উচ্ছ্বাস ও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। আয়োজকরা জানান, এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় ক্রীড়া চর্চার নতুন ধারা সৃষ্টি হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৬৭ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আপডেট টাইম : ০২:১৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫