ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাগুরায় সাকিবের পৃষ্ঠপোষকতায় মহান একুশ উপলক্ষে শহরে আলপনার উদ্যোগ 

মোঃ রনি আহমেদ রাজু  :
একুশের আলপনায় মাগুরা এই শিরোনামে মাগুরায় প্রথমবারের মতো জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোকে আলপনার রঙে সজ্জিত করার উদ্যোগ নেয়া হয়েছে। মাগুরা -১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পৃষ্ঠপোষকতায় মাগুরার চিত্রশিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকসহ এক ঝাঁক স্বেচ্ছাসেবক এর উদ্যোগে এ কর্মসূচিটি অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি বিকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে  সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভি জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক (অব:) খান শফিউল্লাহ,  মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব  সাংবাদিক রূপক আইচ, মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ইলিয়াস মিথুন,সময়ের প্রত্যাশার জেলা প্রতিনিধি মোঃ রনি আহমেদ। জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী লাবনী জামান, চিত্রশিল্পী আশিষ রায় সহ অন্যরা। সভায় জানানো হয়, মহান একুশে ফেব্রুয়ারীর মহত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শহরের ভায়নার মোড় থেকে চৌরঙ্গীর মোড় হয়ে নোমানী ময়দান শহীদ বেদী পর্যন্ত এবং কেশব মোড় থেকে চৌরঙ্গীর মোড় হয়ে সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত আলপনা আকার কর্মসূচি নেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত ক্রিকেট  অলরাউন্ডার ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচির পেইন্ট পার্টনার হিসেবে  থাকছে এশিয়ান পেইন্টস। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে আছে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক ও মাগুরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাগুরায় সাকিবের পৃষ্ঠপোষকতায় মহান একুশ উপলক্ষে শহরে আলপনার উদ্যোগ 

আপডেট টাইম : ০৭:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪