ঢাকা ১১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

তীব্র তাপদাহে অতিষ্ঠ পটুয়াখালীর বিভিন্ন উপজেলা তথা বাউফল, বাড়ছে বিভিন্ন রোগবালাই

এম জাফরান হারুন :
পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় তথা বাউফলে বেশ কয়েকদিন ধরেই তীব্র গরমের তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ জন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
অনেকদিন বৃষ্টি না থাকার কারণে দিনে দিনে তাপমাত্রা বেড়েই চলছে। আর এতে করে সবেচেয়ে বেশি বিপাকে পড়েছেন টিনের ঘরে বসবাস করা মানুষ জন সহ দোকানদার, ঠেলাগাড়িচালক, অটোরিকশাচালক, ভ্যান-সিএনজিচালক ও খেটেখাওয়া মানুষগুলো।
সোমবার (১৫ এপ্রিল ) সকাল ১১ ঘটিকায় সরেজমিনে দেখা যায়, উপজেলার কালাইয়া বাজার, বিলবিলাস বাজার ও বাউফল শহরের বাজার এলাকায় প্রচণ্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে শরবতের দোকানগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষেরা।
প্রচণ্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে নানা ধরনের ঠাণ্ডা শরবত বা পানি অথবা টিউবওয়েলের ঠান্ডা পানিই ভরসা এখন খেটে খাওয়া মানুষদের ও অন্যান্য মানুষদের। পাশা পাশি ডাব ও আখের রসও চলছে বেশ।
স্থানীয় অটোভ্যানচালক চালক মো: জাফর জানান, মোরা খেটে খাওয়া মানুষ, চাকা চললে খেতে পারি, না চললে না, প্রচণ্ড গরমে যাত্রী টানতে পারছি না। রোদে বারবার তৃষ্ণা পাচ্ছে। তাই শরীলটারে শান্তি দিতে কখনো টিউবওয়েলের একটু ঠান্ডা পানি আবার মাঝে মধ্যে দুই এক গ্লাস শরবত খাই।
এছাড়াও অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালকরা বলেন, মাথার ওপর যে রোদ, সেদ্ধ হয়ে যাচ্ছি। প্রচন্ড তাপমাত্রায় কষ্ট হচ্ছে। একটুতেই ঘামে ভিজে গোসল হয়ে যাচ্ছি। যে কারণে শরীরে পানির চাহিদাও হয় প্রচুর। পিপাসা পায় খুব। তাই একটু শান্তির জন্য বাতাসকে উপভোগ করি এবং পাশাপাশি ফ্যানের বাতাসে একটু পরানটা জুরাই। তবে গরম আসলেই বিদ্যুৎ যায় আর আসে, তখন খুব বিরক্ত লাগে।
এদিকে তীব্র গরমে বাড়ছে নানা রকমের রোগ। বিশেষজ্ঞরা প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে পরামর্শ দিলেও কর্মজীবী লোকজন পিপাসা মেটাতে বাধ্য হয়ে ফুটপাতের শরবত, পানি পান করছেন। এতে করে পানিবাহিত অন্যান্য রোগও ছড়াচ্ছে দিন দিন।
পটুয়াখালী সদর হাসপাতাল ও বাউফল হাসপাতালে খবর নিয়ে জানা যায় এবং মেডিকেল অফিসাররা বলেন, তীব্র তাপদাহে বিশেষ করে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট, সর্দি কাশি রোগীর সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। এ অবস্থায় বিশুদ্ধ পানির বিকল্প নেই। শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং তাদেরকে ফলমূল শাকসবজি বেশি করে খাওয়াতে হবে।
পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পটুয়াখালী তথা উপজেলাতে আজ সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস আবার ৩৯ ডিগ্রি সেলসিয়াসের একটু কম বেশি। এমন পরিস্থিতি আরও এক সপ্তাহ চলবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

তীব্র তাপদাহে অতিষ্ঠ পটুয়াখালীর বিভিন্ন উপজেলা তথা বাউফল, বাড়ছে বিভিন্ন রোগবালাই

আপডেট টাইম : ০৮:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪