ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ! মাগুরায় ঘুমন্ত স্বামীকে দা দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ, পুলিশ হেফাজতে ৫ মাসের গর্ভবতী স্ত্রী

পঞ্চগড় সদর হাসপাতালের অনিয়ম’র বিরুদ্ধে মানববন্ধন

মোহাম্মদ বাবুল হোসেন, পঞ্চগড়-
অনিয়ম যখন নিয়ম হয়ে যায় প্রতিবাদ করা তখন দায়িত্ব হয়ে যায়, এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সকল অনিয়মের বিরুদ্ধে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় সদর হাসপাতাল সংলগ্ন পঞ্চগড় সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনে পঞ্চগড়বাসী ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন গণধিকার পরিষদ পঞ্চগড় এর আহ্বায়ক মোঃ মাহাফুজার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদ আফিদাবাদ ইউনিয়ন কমিটির সহ-সভাপতি মোঃ মজিবুল ইসলাম, ভুক্তভোগী মোঃ তৌকিব আহমেদ, মোঃ তানজিদ আহমেদ সহ স্থানীয় সাধারণ মানুষ। এ সময় আয়োজনের সংশ্লিষ্টরা জানান, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল নানা ধরনের অনিয়ম এ জরাজীর্ণ। এখানে সেবা গ্রহণ করতে এসে পদে পদে বিড়ম্বনার শিকার হতে হয়।হাসপাতালের স্টাফ দের দুর্ব্যবহার, সেবা প্রদানে বিড়ম্বনা, অস্বাস্থ্যকর পরিবেশ, নিম্নমানের খাবার পরিবেশন, ঔষধ স্বল্পতা প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা বাইরের প্রাইভেট ক্লিনিকে করানো, রোগীর জরুরি সেবার পরিবর্তে রেফার্ড করা এখানকার নিত্য দিনের ঘটনা। আমরা সাধারন মানুষ এসব থেকে পরিত্রাণ চাই। আমাদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক। যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত ঐ সমস্ত কর্মকর্তা কর্মচারীদের এখান থেকে অপসারণ করে ভালো ভালো চিকিৎসক দিয়ে মান সম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন।

প্রিন্ট
ট্যাগস

উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ

পঞ্চগড় সদর হাসপাতালের অনিয়ম’র বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম : ০২:৪৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪