ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য- সড়ক ও সেতুমন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার বাউবিতে মুট কোর্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত আমতলীতে খেলার মাঠের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু গাজীপুরে অটোরিকশা চালককে হত্যা করে ৪২ হাজার টাকায় বিক্রি করে ভাগ করে নেয় আসামিরা পাবনায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা, নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন কচুরিপানায় ঢেকেছে চলনবিল, অনিশ্চয়তায় ৩০ হাজার কৃষক

কালিহাতী জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিট কমিটি গঠন সম্পন্ন

টাঙ্গাইল প্রতিনিধি-
সাংবাদিকতায় সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিষ্ঠার লক্ষ্যে কালিহাতী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সৈয়দ মহসিন হাবিব সবুজকে সভাপতি ও বিপ্লব সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

২৫ অক্টোবর সকালে কালিহাতী উপজেলা সদরে অবস্থিত সরকার টাওয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম উক্ত সভার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সাংবাদিক সংস্থার আহ্বায়ক এম. মাসুদুর রহমান মিলন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব সৈয়দ নাজমুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. গৌরাঙ্গ বিশ্বাস, উপজেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি সাব্বির আহমেদ আব্বাসী, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান প্রমুখ।

উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এই কমিটির সাফল্য কামনা করেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান

কালিহাতী জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিট কমিটি গঠন সম্পন্ন

আপডেট টাইম : ০১:৪৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪