ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গোপালগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ)-
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শীতবস্ত্র বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গত শনিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ভিডিও বার্তায় দাবি করা হয়। ওই ভিডিওতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা যায় ।
শীতবস্ত্র বিতরণের ওই ভিডিও শামিম দাড়িয়া, জেলা ছাত্রলীগের নিউটন মোল্লা তাদের ফেসবুক আইডিতে পোস্ট করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা তার বক্তব্যতে দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও কোটালীপাড়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম দাড়িয়ার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। ভিডিওতে শেখ হাসিনা ও শামীম দাড়িয়ার জন্য দোয়া চাওয়া হয়।
তবে শামীম দাড়িয়ার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও শামীম দাঁড়িয়াকে কোটালীপাড়া উপজেলায় কোথাও দেখা যাচ্ছে না। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নাম মাত্র কয়েকজন নেতাকর্মীকে কোটালীপাড়ায় দেখা গেলেও বেশির ভাগই নেতাকর্মীকে দেখা যাচ্ছে না কোটালীপাড়া উপজেলায়।
শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পরে এ উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা ব্যাপক আন্দোলন শুরু করেন। তখন তারা কাফনের কাপড় মাথায় বেঁধে বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত কোন নেতাকর্মীরা ঘরে ফিরবেন না। কিন্তু এর কিছুদিন পরেই অল্প কিছু নেতাকর্মি ছাড়া বেশিরভাগই নেতাকর্মী আত্মগোপনে চলে যান।
গত ১৭ বছর ধরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের মেলা বসলেও সেই কার্যালয়টি এখন তালা বদ্ধ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গোপালগঞ্জে শীতবস্ত্র বিতরণ করলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

আপডেট টাইম : ০১:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫