ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

আব্দুল্লাহ আল শাফী-
জাতিসংঘের জোরপূর্বক বা ইচ্ছার বিরুদ্ধে নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে কাজ করা ওয়ার্কিং গ্রুপের (WGEID) ভাইস-চেয়ারপারসন গ্রাযিনা বারানোভস্কা এবং সদস্য আনা লরেনা ডেলগাদিয়ো পেরেজের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী।

আজ সোমবার (১৬ জুন) এই বৈঠক অনুষ্ঠিত হয়। ৪ দিনের এই সফরে WGEID প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নিখোঁজ সংক্রান্ত ইস্যু মোকাবেলায় গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসা করেন।

তারা বাংলাদেশকে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস’ (ICPPED)-এ যুক্ত হওয়ার বিষয়টিকে স্বাগত জানান। এছাড়া নিখোঁজ বিষয়ক তদন্ত কমিশনের (COI) কার্যক্রম ও অঙ্গীকারেরও প্রশংসা করেন তারা।

বৈঠকে WGEID প্রতিনিধিরা তাদের ম্যান্ডেট কীভাবে বাংলাদেশের সরকারের প্রচেষ্টাকে আরও সহযোগিতা করতে পারে, তা বোঝার আগ্রহ প্রকাশ করেন। তারা সরকারের চেষ্টাকে আরও কার্যকর করতে সহায়তা ও কারিগরি সহায়তা প্রদানের আগ্রহও ব্যক্ত করেন।

পররাষ্ট্র সচিব সরকারের মানবাধিকার রক্ষা, সুরক্ষা এবং উন্নয়নে অটল অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নিখোঁজদের ন্যায়বিচার নিশ্চিতে সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তিনি WGEID-এর সহায়তা এবং কারিগরি সহায়তা এগিয়ে নিতে স্বাগত জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

আপডেট টাইম : ০৩:৩৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫