ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার দৈনিক খবর বাংলাদেশ’র মুরাদনগর প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশের ঝিনাইদহ প্রতিনিধির ঈদ শুভেচ্ছা দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক’র ঈদ শুভেচ্ছা মনপুরার কিংবদন্তি রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল মান্নান আর নেই মনপুরাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি’র গাড়ি ভাঙচুরের অভিযোগ এমপির বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলির ১৭৮ গুপ্তচরকে গ্রেপ্তার দাবী ইরানের তেল-গ্যাসের অস্থিরতায় ইরানে মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা জয়পুরহাটের ক্ষেতলালে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আদমদীঘিতে নিখোঁজ ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে ৫ দিন ধরে সন্ধান মিলছেনা জয়নুল প্রামাণিক (৩০) নামের ভারসাম্যহীন এক যুবকের। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি তিনি। তার বাড়ি উপজেলার সদর ইউনিয়নের কমদা গ্রামের ছরফুল প্রামাণিকের ছেলে। তার বাড়ি ফেরার অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবারের লোকজন। এ ঘটনায় আইনি সহায়তার জন্য আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

ভুক্তভোগীর বাবা ছরফুল প্রামাণিক জানায়, গত বৃহস্পতিবার সকালে আমার ছেলে জয়নুল খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবার খেতে বাড়িতে না আসলে আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকি। এরপর দীর্ঘ সময় বাড়িতে না ফিরলে বিভিন্ন হাটবাজার, গুরুত্বপূর্ণ স্থানসহ আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ খবর নিলে কোথাও তাকে পাওয়া যায়নি। আমার ছেলে মানসিক ভারসাম্যহীন ঠিকমতো কথা বলতে পারেনা। এতেকরে পরিবারের সকলে তার জন্য চিন্তিত হয়ে পড়েছি। আমার ছেলের মুখের সামনের দুই দাঁত বড়, উচ্চতা ৫ ফিট ৩ইঞ্চি গায়ের রং শ্যামলা, মিডিয়াম স্বাস্থ্য। পড়নে ছিলো কালো রংয়ের ডাউজার, মিষ্টি রংয়ের শার্ট। তাকে সন্ধান পাওয়া গেলে আমাদের ঠিকানাসহ নিকটবর্তী থানায় যোগাযোগের জন্য অনুরোধ করছি।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরা গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নাসিরুল ইসলাম (মিলন) গ্রেপ্তার

আদমদীঘিতে নিখোঁজ ভারসাম্যহীন যুবককে ফিরে পেতে পরিবারের আকুতি

আপডেট টাইম : ০১:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫