ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

বিএনপি গণঅধিকার পরিষদ জোট হলে মুন্সীগঞ্জ-৩ আসনে লড়বে মোঃ ফারুক হোসেন

নাদিম হায়দার,মুন্সীগঞ্জ-

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট যদি সম্প্রসারিত আকারে মাঠে নামে, তবে মুন্সীগঞ্জ-৩ আসনটি গণঅধিকার পরিষদের কাছে যেতে পারে-রাজনৈতিক মহলে চলছে এমন আলোচনা।

এ সম্ভাব্য আসনে গণঅধিকার পরিষদের পক্ষে মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির কেন্দ্রীয় নেতা মো. ফারুক হোসেন

স্থানীয় রাজনীতিসহ কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও তিনি মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা ফারুক হোসেন দেশের তরুণ নেতৃত্বের পরিচিত মুখ। দল গঠনের শুরুর সময় থেকে গণঅধিকার পরিষদের সঙ্গে তার রাজনৈতিক পথচলা শুরু। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নিয়মিত অংশগ্রহণ করে তিনি দ্রুতই জাতীয় পর্যায়ে পরিচিতি পান এবং তৎকালীন ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত হন।

মুন্সীগঞ্জ জেলায় গণঅধিকার পরিষদ সংগঠিত করার অন্যতম স্থপতি হিসেবেও তিনি ব্যাপকভাবে পরিচিত। ছাত্রজীবন থেকেই বিভিন্ন আন্দোলনে সক্রিয় থাকায় বারবার হামলা-মামলার শিকার হন। মোদীবিরোধী আন্দোলন এবং পরবর্তী গণতান্ত্রিক সংগ্রামেও তিনি রক্তাক্ত নির্যাতনের শিকার হন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আহত হয়ে তরুণদের কাছে ‘আন্দোলনের বীরযোদ্ধা’ হিসেবে পরিচিতি পান।

ফারুক হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জোটগত সমঝোতা হলে আসনটি গণঅধিকার পরিষদের কাছে গেলে মনোনয়নে তিনিই এগিয়ে থাকবেন-এমনটাই মনে করছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

বিএনপি গণঅধিকার পরিষদ জোট হলে মুন্সীগঞ্জ-৩ আসনে লড়বে মোঃ ফারুক হোসেন

আপডেট টাইম : ১১:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫