ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের! আবারও ফুটপাত আওয়ামী দোসর খলিলের দখলে বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

গুরুদাসপুর থেকে দেশের প্রথম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ উদ্বোধন

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর)-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধি করতে সারাদেশে চালু হচ্ছে ফিডিং কর্মসূচি।এর অংশ হিসেবে দেশের ১৫০টি উপজেলা এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯৪১৯ টি। মোট শিক্ষার্থী ৩১.৩ লক্ষ জন। প্রকল্পের প্রাক্কলিত ব্যায় ৫৪৫,২৪১টাকা।

পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ই এ সুবিধার অন্তর্ভুক্ত হবে। সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা এ খাবারগুলো পাবে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে বনরুটি, সিদ্ধ ডিম,ইউএইচটি দুধ,ফটিফাইড বিস্কুট এবং স্হানীয় মৌসুমি ফল।

১৫ নভেম্বর শনিবার সকাল ১০টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রাথমিক শিক্ষা বিভাগ, নাটোর, রাজশাহী এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার,
মাননীয় উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
আবু নুর মোঃ শামসুজ্জামান, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোঃ আতিকুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মোঃ সানাউল্লাহ, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রাজশাহী বিভাগ
জনাব ফাহমিদা আফরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গুরুদাসপুর মোঃ আঃ হান্নান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নাটোর আসাদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), গুরুদাসপুর মোঃ জোনাব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গুরুদাসপুর
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আসমা শাহীন, জেলা প্রশাসক, নাটোর।

প্রধান অতিথি অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “শিক্ষার্থীদের সুস্বাস্থ্যই মানসম্মত শিক্ষা নিশ্চিত করে। ফিডিং কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে উপস্থিত হবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। এই কর্মসূচি শিশুশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।”
তিনি আরও বলেন, “সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, শিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে দৃঢ়ভাবে কাজ করছে।”

শিশুদের পরিবেশনায় অতিথিদের মুগ্ধতা অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। পরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও খাবার বিতরণ করা হয়।
সফল আয়োজনের জন্য প্রশাসনের প্রশংসা
অনুষ্ঠানটি সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ অক্লান্ত পরিশ্রম করেন। চলনবিলে নৌকা বাইচ, সচিব, জেলা প্রশাসক ও সর্বশেষ শিক্ষা উপদেষ্টার আগমন—এসব আয়োজন সফল করে গুরুদাসপুরকে জাতীয় পরিমণ্ডলে আরও পরিচিত করে তুলেছেন তিনি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি সফল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার বনি আমিন সহ ৪ জনের নামে সাংবাদিকের মামলা দায়ের!

গুরুদাসপুর থেকে দেশের প্রথম ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচি’ উদ্বোধন

আপডেট টাইম : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫