ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে গভীর রাতে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে ৭টি বসতঘর ভস্মীভূত করাসহ প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে। গত রবিবার দিবাগত রাতে টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার টঙ্গীবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণ ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি (রবিবার) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ইসলাম নিক্সনের বাড়ির খড়ের গাদায় (কুড়া) আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

নিকটস্থ মাদ্রাসার মাইক থেকে অগ্নিকাণ্ডের ঘোষণা দেওয়া হলে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ভুক্তভোগীদের দাবি, আগুনের গতিপথ ও বাতাসের অনুকূল পরিস্থিতির কারণে অল্পের জন্য সারিবদ্ধ ৭টি বসতঘর ও এর বাসিন্দারা প্রাণে রক্ষা পান।

পরিকল্পিত হামলার অভিযোগ বাড়ির মালিক তাজুল ইসলাম নিক্সন অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যে এই আগুন লাগানো হয়েছে। আগুন দেওয়ার পর তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়, যার মধ্যে জুয়েল শেখ (৪০) নামে একজনকে শনাক্ত করা গেছে।”

এই ঘটনায় জুয়েল শেখকে প্রধান অভিযুক্ত করে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযুক্ত ও পুলিশের বক্তব্য অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুয়েল শেখ বলেন, “আমি এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নই। উদ্দেশ্যমূলকভাবে আমার নাম জড়ানো হচ্ছে।”

অন্যদিকে, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

টঙ্গীবাড়ীতে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগের চেষ্টা: অল্পের জন্য রক্ষা পেল ৭ বসতঘর

আপডেট টাইম : ০১:৩৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬