আব্দুল্লাহ আল শাফী-
সারাদেশে বিএনপির সকল বিদ্রোহী প্রার্থী এবং দলীয় নিয়ম নীতি আদর্শ বহির্ভূত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে দলটি। একযোগে বহিষ্কার করেছে দলটি।
বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের তালিকা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে দলীয় নীতি, আদর্শ শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদেরকেই বহিষ্কার করা হয়েছে।
নিম্নে বহিষ্কৃত নেতাদের নামের তালিকা :
রংপুর বিভাগ :
দিনাজপুর ২ : আ না ম বজলুর রশিদ দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর ৫ : এ জেড এম রেজওয়ানুল হক, নীলফামারী ৪ : রিয়াদ আরফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দপুর জেলা বিএনপি।
রাজশাহী :
নওগাঁ ৩ : পারভেজ আরেফিন সিদ্দিকী সদস্য মহাদেবপুর উপজেলা বিএনপি, নাটোর ১ : তাইফুল ইসলাম টিপু সহ-দপ্তর সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি, নাটোর ৩ : দাউদার মাহমুদ যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, রাজশাহী ৫ : ইসফা খাইরুল হক শিমুল, সদস্য পুটিয়া উপজেলা বিএনপি, পাবনা ৩ : কেএম আনোয়ারুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, পাবনা ৪ : জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, রাজশাহী ৬ : ব্যারিস্টার রেজাউল করিম।
খুলনা বিভাগ :
কুষ্টিয়া ১ : নুরুজ্জামান হাবলু মোল্লা, নড়াইল ২ : মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, যশোর ৫ : অ্যাডভোকেট শহীদ ইকবাল, সাতক্ষীরা ৩ : ডাক্তার শহিদুল আলম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বাগেরহাট ১ : ইঞ্জিনিয়ার মাসুদ সদস্য জেলা বিএনপি, বাগেরহাট ৪ : খাইরুজ্জামান শিপন, সদস্য জেলা বিএনপি।
বরিশাল বিভাগ :
বরিশাল ১: আব্দুস সোবহান সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, পিরোজ পুর ২ : মোহাম্মদ মাহমুদ হোসেন প্রাথমিক সদস্য বিএনপি।
ঢাকা বিভাগ :
নারায়ণগঞ্জ ১ : মোহাম্মদ দুলাল হোসেন, সাবেক সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি, নারায়ণগঞ্জ ২ : মোঃ আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ ৩ : অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। টাঙ্গাইল ১ : এডভোকেট মোহাম্মদ আলী, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, টাঙ্গাইল ৩ : লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা চেয়ারপারসন, টাঙ্গাইল ৫ : এডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক জেলা বিএনপি, নরসিংদী ৫ : মোঃ জালাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি নরসিংদী জেলা বিএনপি, মুন্সিগঞ্জ ১ : মোহাম্মদ মমিন আলী, সদস্য জেলা বিএনপি, মুন্সিগঞ্জ ৩ : মোঃ মহিউদ্দিন সদস্য সচিব জেলা বিএনপি।
ময়মনসিংহ বিভাগ :
কিশোরগঞ্জ ১ : রেজাউল করিম চুন্নু সদস্য কিশোরগঞ্জ থানা বিএনপি, কিশোরগঞ্জ ৫ : শেখ মুজিবুর রহমান ইকবাল সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি, ময়মনসিংহ ১: সালমান ওমর রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হালুয়াঘাট উপজেলা বিএনপি, ময়মনসিংহ ১০: এবি সিদ্দিকুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা বিএনপি ময়মনসিংহ, ময়মনসিংহ ১১: মোহাম্মদ মোরশেদ আলম, ভালুকা উপজেলা বিএনপি, নেত্রকোনা ৩ : মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য জেলা বিএনপি, শেরপুর ৩ : মোঃ আমিনুল ইসলাম বাদশা, সাবেক সদস্য জেলা বিএনপি।
ফরিদপুর বিভাগ :
মাদারীপুর ১: লাভলু সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি, ও কামাল জামাল উদ্দিন মোল্লা সদস্য শিবচর উপজেলা বিএনপি, মাদারীপুর ২ : মিল্টন বৈদ্য, সদস্য জেলা বিএনপি, রাজবাড়ী ২ : নাসিরুল হক সাবু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, গোপালগঞ্জ ২ : এম এস খান মঞ্জু, সদস্য জেলা বিএনপি ও সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য জেলা বিএনপি, গোপালগঞ্জ ৩ : এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সদস্য জেলা বিএনপি।
সিলেট বিভাগ :
সুনামগঞ্জ ৩ : আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি, সুনামগঞ্জ ৪ : দেওয়ান জয়নুল জাকেরিন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি, সিলেট ৫ : মামুনুর রশিদ, উপদেষ্টা সিলেট জেলা বিএনপি, মৌলভীবাজার ৪ : মহসিন মিয়া মধু, আহবায়ক জেলা বিএনপি, হবিগঞ্জ ১ : শেখ সুজাত মিয়া, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি
কুমিল্লা বিভাগ :
ব্রাহ্মণবাড়িয়া ১ : এডভোকেট কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া ৫ : কাজী নাজমুল হোসেন তাপস, অর্থ বিষয়ক সম্পাদক জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া ৬ : শিবির সাইদুজ্জামান কামাল, কুমিল্লা ২ : ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, কুমিল্লা ৭ : আতিকুল আলম শাওন, সভাপতি চান্দিনা উপজেলা বিএনপি, চাঁদপুর ৪ : এম এ হান্নান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।
চট্টগ্রাম বিভাগ :
চট্টগ্রাম ১৪ : অ্যাড মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জেলা বিএনপি, এবং শফিকুল ইসলাম রাহি, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল, চট্টগ্রাম ১৬ : লিয়াকত আলী, সাবেক যুগ্ম আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, নোয়াখালী ২ : কাজী মফিজুর রহমান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, নোয়াখালী ৬ : প্রকৌশলী ফজলুল আজিম, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজিব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি।
খবর বাংলাদেশ ডেস্ক : 

























