ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার

মো: রাসেল মিয়া |
প্রেসক্রিপশন ছাড়া হৃদরোগের ওষুধ দিতে রাজি না হওয়ায় ফার্মেসি ব্যবসায়ীকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠার পর গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল হক রোমান ওরফে ‘ভাইরাস রোমান’কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং সদস্যসচিব ইয়াসির আকরাম পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশিশক্তি প্রদর্শনপূর্বক জনমনে আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে ফজলুল হক রোমানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলেও জানানো হয়েছে।

এ ছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যেকোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানিয়েছে জেলা যুবদল।
ভুক্তভোগী মো. আতিকুল ইসলামের অভিযোগ, গত ১ সেপ্টেম্বর রাতে এক নারী তার ফার্মেসিতে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া হৃদরোগের ওষুধ চান। প্রেসক্রিপশন না থাকায় তিনি ওষুধ দিতে অস্বীকৃতি জানান। পরে বিষয়টি ফজলুল হক রোমানকে জানানো হলে তিনি ক্ষুব্ধ হন।

তার ভাষ্য, পরে ফজলুল হক রোমানের ভাতিজা জাহিদের মাধ্যমে তাকে ডেকে নেওয়া হয়। সেখানে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। একপর্যায়ে তাকে মারধর করে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। লোহার রড দিয়ে মারধরে তার দুই উরুতে জখম হয় বলেও অভিযোগ করেন তিনি।

আতিকুলের অভিযোগ, তাকে বলা হয়-ওই এলাকায় ব্যবসা করতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসার মূলধনের ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। ঘটনার পর ৩ সেপ্টেম্বর শ্রীপুর মডেল থানায় ফজলুল হক রোমানসহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন আতিকুল ইসলাম। অভিযোগে মারধর, আটকে রাখা, টাকা নিয়ে যাওয়া ও হত্যার হুমকির কথাও উল্লেখ করা হয়।

অভিযোগের বিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম জানিয়েছিলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের!

গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার

আপডেট টাইম : ০১:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬