ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ মন্ত্রীর সংস্কার রুঁখতে আওয়ামী-জামায়াত সিন্ডিকেটের বহুমুখি চক্রান্ত! গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর বদলি ও পদায়নে ১২০ কোটি টাকা বাণিজ্যে পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও

মহম্মদপুর থানা হাজত ভেঙ্গে পলাতক আসামি গ্রেফতার

মহম্মদপুর প্রতিনিধি :

মহম্মদপুর থানা হাজত ভেঙ্গে পালিয়ে যাওয়া সেই সাজাপ্রাপ্ত আসামী শোয়েব মোল্যাকে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
গতকাল সোমবার মাগুরার মহম্মদপুর থানার হাজত ভেঙে পালিয়ে যায় ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি। পলাতক আসামির নাম ছিলো শোহেব মোল্যা (৩০)। নড়াইলে একটি চুরির মামলায় তার ছয় বছরের সাজা হয়।

শোহেব মোল্যা মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রোনগর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে। বোরবার তাকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মহম্মদপুর থানা পুলিশ।
এ ঘটনায় মহম্মদপুর থানার এসআই মোহাম্মদ শাহিন ও ডিউটিতে থাকা পুলিশ সদস্য মোহাম্মদ পাপ্পুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন জানান, দেড় বছর আগে নড়াইলের আদালত থেকে চুরির অপরাধে শোহেবের ৬ বছরের সশ্রম কারাদণ্ড হয়। সাজার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার রাতে আটক করে তাকে থানা হাজতে রাখা হয়। পরের দিন দুপুরে দেখেন আসামি হাজতে নেই। হাজতখানার রড ভাঙা। ডিউটি অফিসার এএসসআই শাহীন সঙ্গে সঙ্গে কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে তালা খুলে তারা দেখতে পান আসামি হাজতখানার ভেতরে নেই।

মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামী শোয়েব মোল্যাকে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আজ সকালে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ

মহম্মদপুর থানা হাজত ভেঙ্গে পলাতক আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৮:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩