ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ গাজীপুর সিটির ২১তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে- ড. মঈন খান মির্জাগঞ্জে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও সাংবাদিকের সাথে অসদাচরণের অভিযোগ বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ মুরাদনগরে কৃষি ও পরিবেশ রক্ষায় হাইকোর্টের নির্দেশ, প্রশাসনকে অগ্রগতি প্রতিবেদন দাখিলের আদেশ বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেফতার পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে চাই সরকার- ড. মঈন খান

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নতুন ঘোষিত উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের পদ বঞ্চিতরা। বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাড়ু নিয়ে “পকেট কমিটি মানি না, মানবো না” স্লোগান দেন।

পরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, বাবুল মুন্সি, শাহীন ফরাজি প্রমুখ। সাবেক উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান সুজন বলেন ঘোষিত যুবদলের কমিটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেন। তারা বলেন, ‘৫ আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যাদের কোনো ভূমিকা ছিলো না, আন্দোলনে যাদের খুঁজে পাওয়া যায়নি, কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে তারাই এই কমিটিতে স্থান পেয়েছে। যারা কোনদিন যুবদল করে নাই, ব্যবসা করে, তারাও আজ কমিটিতে ঢুকে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘ দলের দুর্দিনে যেসব নেতাকর্মীরা রাজপথে ছিলো, মামলা-হামলার শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে বাদ দিয়ে কমিটি করা হয়েছে। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।’ অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে সকলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। রাজনীতিতে ঝাড়ু মিছিল নতুন না। কিন্তু মির্জাগঞ্জের প্রেক্ষাপটে এর মানে আলাদা। উপস্থিত নেতাকর্মীদের একজন বলেন, ‘আমরা দলকে ভালোবাসি বলেই ঝাড়ু হাতে নিয়েছি। দলের ভেতরের ময়লা আমরাই পরিষ্কার করতে চাই।’

মির্জাগঞ্জে বিএনপির রাজনীতিতে যুবদলকে বলা হয় প্রাণশক্তি। সেই প্রাণশক্তির একাংশই এখন রাস্তায়। হাতে ঝাড়ু নিয়ে তারা শুধু কমিটি বাতিলই চাচ্ছেন না, চাচ্ছেন দলের ভেতরে স্বচ্ছতা। উল্লেখ্য, গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

আপডেট টাইম : ০৯:৫০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬