ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনায় লম্পট সাংবাদিক ও ধর্ষক জহুরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলা গ্রহণ না করে আলামত গায়েব করার অপচেষ্টার দায়ে পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলামের অপসারণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় পাবনা প্রেস ক্লাবের সামনে ‘সচেতন পাবনার নারী সমাজ ও পাবনাবাসী’র ব্যানারে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত সাংবাদিক জহুরুল ইসলাম তার ক্ষমতার অপব্যবহার করে যে জঘন্য অপরাধ সংঘটিত করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

​একই সাথে বক্তারা পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলামের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, ঘটনার পর ভুক্তভোগী পরিবার মামলা করতে গেলেও ওসি মামলা না নিয়ে উল্টো অপরাধের আলামত গায়েব করার অপচেষ্টায় লিপ্ত হন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন ভূমিকা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

​মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ওসি তারিকুল ইসলামকে পদ থেকে অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

​কর্মসূচীতে পাবনার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, নারী অধিকার কর্মী ও সাধারণ সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন

পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন

আপডেট টাইম : ০২:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬