ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম

মধুমতী নদী ভাঙ্গনের কবলে পড়ে তিনবার বসতভিটা হারিয়ে এবার আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামা এলাকার সাবেক ইউপি সদস্য ঝর্না বেগম। মঙ্গলবার দুপুরে ঝর্না বেগমের বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বসতঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও পরিবারের ব্যবহারের গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায় নদীপাড়ের এই পরিবারটি মধুমতি নদীর ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে তিনবার বসতভিটা হারিয়ে ঘর সরিয়ে নিয়েছে। নদীভাঙনের ক্ষত সামলে কোনোভাবে নতুন করে ঘর গড়ে তোলার পর এবার ভয়াবহ আগ্নিকান্ডে কেড়ে নিল বেঁচে থাকার শেষ সম্বল টুকু।

প্রত্যক্ষদর্শীরা জানান , মঙ্গলবার (২২ শে সেপ্টেম্বর) ঝর্না বেগমের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত দেখা যায়। সেই আগুন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে অংশ নেন। দুর্গম এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এরই মধ্যে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ক্ষতিগ্রস্ত ঝর্না বেগম আহাজারী করে বলেন, স্বামীর ভিটা গিলেছে মধুমতী নদী আর যেটুকু সম্বল ছিল সেটুকুও আজ আগুনে পুড়ে শেষ হয়ে গেলো। আমার আর বেঁচে থাকার মত কিছুই থাকলোনা আমি কিভাবে বেঁচে থাকবো, কি নিয়ে বেঁচে থাকবো ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান পলাশ সহ সাংবাদিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের প্রতি সমবেদনা জানান এবং তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও কিছু কম্বলের ব্যবস্থা করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারটির বিষয়ে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম

আপডেট টাইম : ১২:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬