ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯নং পাচরগোটা ইউনিয়নস্থ ‘পাচরগোটা সিনিয়র আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল্লার বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল্লা ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে এলাকায় নিজের প্রভাব বিস্তার করেন। পরবর্তীতে তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরি দেওয়ার নামে সহায়-সম্বলহীন ও সাধারণ বেকার যুবক-যুবতীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।
অভিযোগে বলা হয়, চাকুরি প্রার্থীদের নানা আশ্বাস ও প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা লেনদেন করা হলেও এপর্যন্ত তিনি কারো চাকুরির ব্যবস্থা করতে পারেননি। এমনকি অনেকে চাকরি না পেয়ে পাওনা টাকা ফেরত চাইতে গেলে ভুক্তভোগীদের নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে ওই অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল্লার বিরুদ্ধে। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে তিনি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। চাকুরির ভুয়া প্রলোভন দেখিয়ে তিনি আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমরা আমাদের কষ্টার্জিত টাকা ফেরত চাই এবং তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল্লার সাথে যোগাযোগ করলে এক পর্যায়ে তিনি তার ভিডিও বার্তায় জানান, এ নিয়ে তার কোনো বিন্দু পরিমাণ অনুশোচনা নেই তিনি যেই কাঙ্ক্ষিত টাকা নিয়েছেন সেই টাকা তিনি প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনকে তুলে দিয়েছেন, সবাইকে প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এদিকে, একজন শিক্ষকের বিরুদ্ধে এমন জালিয়াতি ও প্রতারণার অভিযোগে স্থানীয় জনগণের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং স্থানীয়রা জানান এই বিষয় নিয়ে যদি কোন সুস্থ তদন্ত না হয় অবিলম্বে তারা কঠোর আন্দোলেনর প্রস্তুতি নেবেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে

আপডেট টাইম : ১২:৪৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬