ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিসিক এর প্রধান কার্যালয়ে দুদকের টিম: সিংহভাগ অভিযোগ পিডি হাফিজুর রহমানের বিরুদ্ধে! রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে কালিহাতীতে বিক্ষোভ ও মানববন্ধন

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধি-

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস ছামাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কালিহাতীর শিক্ষক সমাজ। গত ১১ সেপ্টেম্বর, দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে কালিহাতী উপজেলার সকল শিক্ষক একত্রিত হন এবং প্রতিবাদে সোচ্চার হন। উপজেলা শিক্ষা অফিসার কুলসুম রহমানের নেতৃত্বে শিক্ষকরা সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন। এছাড়াও সমাবেশে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাদের সংহতি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী ও জনাব আব্দুল আউলাল খান। এছাড়া বক্তব্য দেন কালিহাতী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস. এম. গোলাম মোস্তফা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিদুল ইসলাম, সহকারী শিক্ষক জনাব রফিকুল ইসলাম এবং হাটিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলসুম।

শিক্ষক সমাজের দাবি, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো পরিবেশ নিশ্চিত করতে মহাপরিচালকের অপসারণ অত্যন্ত জরুরি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিসিক এর প্রধান কার্যালয়ে দুদকের টিম: সিংহভাগ অভিযোগ পিডি হাফিজুর রহমানের বিরুদ্ধে!

শিক্ষা অধিদপ্তরের ডিজির অপসারণের দাবিতে কালিহাতীতে বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট টাইম : ০৯:৫৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪