ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

গণঅধিকারের নেতাকর্মীদের মারধর নিয়ে যা বলল পুলিশ

অনলাইন ডেস্ক :

রাজধানীর পল্টনে অবস্থিত কার্যালয়ে প্রবেশের সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির অনেক নেতাকর্মীকে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

তবে পুলিশের মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান আমাদের সময়কে বলেন, ‘কাউকে লাঠিপেটা করা হয়নি। এখানে সাংবাদিকরা লাইভ করেছেন। লাঠিচার্জ করা হলে সেটা সবাই দেখত। আমরা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এখানে অবস্থান নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দুই পক্ষ সারা দিন মুখোমুখি অবস্থানে ছিল। সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কার্যালয় নিয়ন্ত্রণে নিয়েছে।’

এ ঘটনায় আহত নুরকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতা শাকিলুজ্জামান। এর আগে কার্যালয়ে প্রবেশের সময় নুরের পোশাক ছিঁড়ে যায়। ছেঁড়া গেঞ্জি পরেই সাংবাদিকদের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।

নুরের দাবি, কার্যালয়ে প্রবেশের সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এতে তিনিসহ অনেকেই আহত হয়েছেন। দলের এক নারী নেত্রীর পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।

পুলিশের হামলার অভিযোগ তুলে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মী পুলিশের লাঠিচার্জ ও মারধরে আহত। এখন তারা চিকিৎসা নেবে। একজন নেতাকর্মীকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়, আমরা প্রত্যেকে স্বেচ্ছায় কারাবরণ করব। আপনারা দেখছেন, আমাদের একজন নারী সহকর্মী অজ্ঞান হয়ে পড়ে গেছেন।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক?

গণঅধিকারের নেতাকর্মীদের মারধর নিয়ে যা বলল পুলিশ

আপডেট টাইম : ০৫:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩