ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা মুরাদনগরে গলায় ফাঁ স ও বিষপানে প্রাণ গেল দুইজনের

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী,মুরাদনগর, কুমিল্লা |
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই দিনে গলায় ফাঁস ও বিষপানে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে গলায় ফাঁস দিয়ে আবুল খায়ের (৩৫) এবং ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে বিষপানে রৌশন আলী (৪৮) মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাহেরচর গ্রামের মৃত ছবির মিয়ার ছেলে আবুল খায়ের শনিবার বিকেলে নিজ বসতঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি গত তিন থেকে চার মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ সময় তিনি প্রায়ই চিৎকার-চেঁচামেচি ও ঘরবাড়ি ভাঙচুরসহ অস্বাভাবিক আচরণ করতেন।
অন্যদিকে কৃষ্ণপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে রৌশন আলী শনিবার ভোরে কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

কুমিল্লা মুরাদনগরে গলায় ফাঁ স ও বিষপানে প্রাণ গেল দুইজনের

আপডেট টাইম : ০২:৩৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬