সেলিম মোল্লা,স্টাফ রিপোর্টার |
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় আরামবাগ ঈদগাহ মাঠে ২৮ এপ্রিল (মঙ্গলবার) কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এক ব্যতিক্রমধর্মী “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক (মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম (অতিরিক্ত পুলিশ কমিশনার, ক্রাইম অ্যান্ড অপারেশনস, ডিএমপি, ঢাকা) এবং মোঃ মোস্তাক সরকার (উপ-পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা)।
অনুষ্ঠানের আয়োজন করে রূপনগর থানা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন।
উন্মুক্ত এই মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বক্তারা কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিতভাবে এসব অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ধরনের উদ্যোগ সমাজে জনসম্পৃক্ততা বাড়াতে এবং অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
খবর বাংলাদেশ ডেস্ক : 



















